বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক মঈন উদ্দিনের পিতা মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য মঈন উদ্দিন আহমেদ এর পিতা মাওলানা মহিউদ্দিন আহমেদ ওরফে চেরাগ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। শনিরাত ৯ টার দিকে উমেদনগর আলগা বাড়িস্থ নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার আরো অবনতি হলে তাকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর মরহুমের জানাযার নামাজ উমেদনগর টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুম ২য় ছেলে শামীম আহমেদ। এছাড়া মরহুমের মৃত্যুর সংবাদ পেয়ে সমবেদনা জানাতে বাসায় জান বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এ সময় তিনি মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com