বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পারিবারিক বিরোধ ॥ কালাউক বাজারে প্রতিপক্ষের দেয়া আগুনে ১১টি দোকান পুড়ে ছাই ॥ ৪ কোটি টাকার ক্ষয়ক্ষত

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের কালাউক বাজারে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মার্কেটের অন্তত ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে  ব্যবসায়ীদে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৭ ডিসেম্বর রাত এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর গভীর রাতে উপজেলার কালাউক বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, বাজারের ব্যবসায়ী মানিক মিয়ার সাথে তার চাচা মোহাম্মদ ইয়াদুর হোসেন, চাচাত ভাই ইমদাদ হোসেন, আক্তার হোসেন ও তোফাজ্জল হোসেন গংদের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে মানিকের দোকানে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মার্কেটের চার দিকে ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের মানিক ক্লথ স্টোর, আল আমিন স্টোর, মহিউদ্দিন টেলিকম, মেসার্স শামীম ট্রেডার্স, জননী ফার্মেসি, মেমার্স হাফিজ ট্রেডার্স, সোহেল স্টোর, মা ফার্মেসি, মহিবুর মেম্বারের মুদি মালের দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী মনোয়ার আলী জানান, জমি-জমা নিয়ে মানিক এর চাচাত ভাইদের সাথে তার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সম্প্রতি মানিকের চাচাত ভাইয়েরা বাজারে এসে তার ক্ষতি সাধন করার জন্য তাকে হুমকি দিয়ে যান। ওই রাতে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন দোকানে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের মোট ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তৎক্ষণে পুরো মার্কেট ধ্বংস¯ুÍপে পরিণত হয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিটি দোকানে ২০/২৫ লাখ টাকা করে মালামাল ছিল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ও বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা অগ্নিকান্ডের জন্য আরিফকে দায়ি করে তার বিরুদ্ধে স্লোগান দেন। এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাটি তদন্তের আশ্বাস দেন।
এ ব্যাপারে হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক জানান, আগ্নিকান্ডে মার্কেটের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়ীরা ৪ কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এ আগুন পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে। আমরা এ বিষয়টি তদন্ত করছি।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত আগুন লাগানোর ঘটনা। আমরা এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে তদন্ত করে দেখছি। তদন্ত কাউকে আগুন লাগানোতে জড়িত পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com