বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে যৌতুকের মামলার পর পাকিস্তানি নারীকে মারপিট

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে যৌতুকের মামলার পর পাকিস্তানি নারী মাহা বাজোয়া (৩০) মারধরের শিকার হয়েছেন। পরে ৯৯৯ কল করে পুলিশের সহায়তা নেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তর বড়াইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি ওই নারী জানান। তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মাহা বাজোয়ার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫) বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে। মাহা বাজোয়া জানান, গত বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন জেনে সেখানে গিয়েছিলাম এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনেরা আমাকে মারধর করেন। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হই। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে মারধরের ঘটনা জানাই এবং হাসপাতালে চিকিৎসা নিই।
এ প্রসঙ্গে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লুল রায় জানান, ৯৯৯ মাধ্যমে পাকিস্তানি নারীকে মারপিটের খবর আমরাও পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিকাল ৩টায় মাহা থানায় এসেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে আমরা ব্যবস্থা নেব। জানা যায়, গত ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন মাহা। সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে পৃথক দুটি মামলাও দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com