শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে বিস্ফোরক মামলায় যুবদলের সাবেক আহবায়ক রিপন চৌধুরী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শাহেদুল ইসলাম চৌধুরী রিপন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার চরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহেদুল ইসলাম চৌধুরী রিপন (৪৫) চরগাঁও গ্রামের সামছুল ইসলাম চৌধুরীর ছেলে ও নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক। রিপনকে ২০২৩ সালের ৯ নভেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপির নাশকতার চেষ্টা করে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের উপর হামলা করে। এঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে, এই মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে শাহেদুল ইসলাম চৌধুরী রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com