শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় নোহা ও মিশুকের সংঘর্ষ মহিলাসহ ১০ যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় নোহা ও মিশুকের সংঘর্ষে মহিলাসহ ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এ সময় ঘণ্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনাকবলিত যানবাহনটি স্থানীয়দের হেফাজতে আছে।
জানা যায়, বানিয়াচংগামী নোহা বেপরোয়া গতিতে চালিয়ে যাবার সময় ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিশুককে ধাক্কা দেয়। এতে মিশুক খালে পড়ে গেলে উল্লেখিতরা আহত হয়। আহত অবস্থায় আব্দুস সাত্তার (৫০), আব্দুর রহমান (৫৫) ও শরীফ উল্লা (৪৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com