সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নাশকতা এড়াতে আইন শৃংখলা বাহিনীর টহল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে যে কোন ধরণের নাশকতা এড়াতে আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গত রবিবার সকাল ১১ টায় হবিগঞ্জ সদর সার্কেল এএসপি খলিলুর রহমান শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী ও থানার এস আই রফিকুল ইসলামসহ অসংখ্য পুলিশ। রেল পুলিশ বলেন, নাশকতা না হওয়ার জন্য দিবা-রাত্র শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন আওতাধীন কাশিম নগর রেল স্টেশন থেকে সাটিয়াজুরী প্রতিটি স্টেশনসহ রেল ব্রিজ ও রেলপথ নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। রাতের বেলা ট্রলি নিয়ে অসংখ্য পুলিশ, আরএনবি, আনসাররা টহল দেওয়া হচ্ছে। বর্তমানে বিগত দিন অবরোধ কোনো নাশকতা হয়নি এবং গতকাল রবিবার সারাদিন দায়িত্ব পালন করার পর কোনো নাশকতা হয়নি ও সঠিক সময়ে ট্রেন চলাচল করছে। তবে সড়ক পথে যান চলাচল বন্ধ থাকায় ট্রেনের হাজারো যাত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অবরোধকে কেন্দ্র করে ট্রেনে যাতে কোনো নাশকতা না হয় সেজন্য আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিরাপদে যাত্রীরা চলাচল করতে পারবে। কেউ বিশৃংখলা করতে চাইলে তাৎক্ষনিক তাদের আটক করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com