বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ॥ ৩ চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ থেকে চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সেই সাথে ৩ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশার মালিক রহমত আলী বাদি হয়ে সদর থানায় গতকাল রবিবার মামলা দায়ের করেন। জানা যায়, গত ৩ নভেম্বর রাত ১০টার দিকে খোয়াইমুখ এলাকার সামছুন নাহার মহিলা মাদ্রাসার সামনে থেকে মোঃ রহমত আলীর একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও ০৪টি ব্যাটারী চুরি হয়। বিষয়টি সদর থানায় জানালে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ গত শনিবার সকালে চুনারুঘাটে অভিযান চালিয়ে ৩ চোরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত অটোরিকশা ও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার সাগরদিঘী দক্ষিণ পাড় গ্রামের মৃত আফসর আলীর পুত্র সিরাজুল ইসলাম (২৬), চুনারুঘাটের কেউন্দা গ্রামের অরুন আলী পুত্র মোঃ রমজান আলী (২২) ও নরপতি গ্রামের রজব আলীর পুত্র মোঃ আব্দুল বাছির (৩৫)। ওসি জানান, তাদের কাছ থেকে আরও রহস্য উদঘাটন করা হবে এবং চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মালসহ চোর আটক করা হয়েছে। গতকাল রবিবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com