বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্নতা বজায় রেখে জীবনযাপন করলে রোগ-বালাই হতে দুরে থাকা সম্ভব হবে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ঘাটিয়া রাধাগবিন্দ আখড়ায় অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে এ কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন, আপনারা ময়লা আবর্জনা পথে-ঘাটে অথবা ড্রেনে ফেলবেন না। প্রতিদিনের বর্জ্য ভ্যানগাড়ীতে দিবেন অথবা ডাস্টবিনসহ পৌরসভার নির্ধারিত স্থানে ফেলবেন। আতাউর রহমান সেলিম বলেন, আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর শহর রেখে যেতে চাই। অনুষ্ঠানে পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, প্রিয়াংকা সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১,২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com