বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হরতালে পুলিশের সতর্ক অবস্থান ॥ নবীগঞ্জে মাঠে নেই বিএনপি সরব আওয়ামীলীগ নেতাকর্মী

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নবীগঞ্জ উপজেলায় কোনো ধরণের পিকেটিং লক্ষ্য করা যায়নি। অন্যান্য দিনের মতো শহরের যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান ছিল লক্ষনীয়। অপরদিকে দিনভর নবীগঞ্জ শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা ভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে।
জানা যায়- বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও জামায়াতের সমাবেশে বাঁধা এবং নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ এনে গতকাল রবিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। অপরদিকে সারাদেশ শান্তি-সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। হরতালের ডাক দিলেও রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোথাও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পিকেটিং কিংবা মিছিল-মিটিং করতে দেখা যায়নি।
অন্যদিকে রবিবার সকাল থেকে বিভিন্ন সময়ে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে।
অনুষ্ঠিত পৃথক পৃথক শান্তি সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলীসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বলেন- পুলিশ নবীগঞ্জ শহরসহ বিভিন্নস্থানে সতর্ক অবস্থানে থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ও সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। অন্যান্য দিনের মতো শহরের সার্বিক অবস্থা ছিল স্বাভাবিক ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com