বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ গভ:হাই স্কুল রি-ইউনিয়ন ইউকে এন্ড ইউরোপ কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এর ১৪০ বছর পূর্তি উপলক্ষে ইউকে এন্ড ইউরোপ রিইউনিয়ন কমিটির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর বার্মিংহামে রিইউনিয়ন অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আহবায়ক কমিটির সভা বার্মিংহামের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। গত ২৩ অক্টোবর সোমবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক তাছাদ্দুক হোসেন বাহার এর সভাপতিত্বে, সদস্য সচিব এম এ মুনতাকিম এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, দেওয়ান মিছবা গাজী, রানা মিয়া চৌধুরী, শমশেদ বখত চৌধুরী, এবিএম আবুল হায়দার রাজু, যুগ্ম আহবায়ক নাজমুল আজিজ জুবায়ের, আজিজুর রহমান সেলিম, মহিবুর রহমান, আব্দুল মোক্তাদির আরমান, দেওয়ান সৈয়দ ওয়েছুর রেজা, মোর্শেদ আহমেদ, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, প্রেস সেক্রেটারী তৈয়বুর রহমান শ্যামল, ট্রেজারার অলিউর রহমান, আইয়ুব শেখ সোহেল, শাহ্ রাসেল প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউএন এর সেক্রেটারী জেনারেল ও হবিগন্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, জিয়া তালুকদার, সামসুদ্দিন চৌধুরী ফয়সল, আব্দুল বাছেত চৌধুরী অপু প্রমুখ। সভায় অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আগামী ৪ ঠা নভেম্বর হবিগঞ্জের অনুষ্ঠানের সফলতা কামনা করা হয়। বার্মিংহামের অনুষ্ঠান টি যেন জাঁকজমকপূর্ণ ভাবে হয় এবং সকলে উপভোগযোগ্য হয় সেই দিকে সবাই একমত পোষন করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com