শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৫২৯ শিক্ষার্থীকে ২০ লাখ টাকার বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে ৫২৯ শিক্ষার্থীকে ১৯ লাখ ৯৩ হাজার টাকা বৃত্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বৃত্তি বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক দেবী চন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিকুর রহমান প্রমুখ।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, এ বছর জেলার এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস প্রাপ্ত ৫২ জনকে ৪ হাজার টাকা করে ২ লাখ ৮ হাজার টাকা, এসএসসি মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখায় এ প্লাস প্রাপ্ত ৬৫ জনকে ৪ হাজার টাকা করে ২ লাখ ৬০ হাজার টাকা, এইচএসসি মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখা থেকে জিপিএ ৪.৫ প্রাপ্ত ৬১ জনকে ৩ হাজার ৫শ টাকা করে ২ লাখ ১৩ হাজার ৫শ টাকা, এসএসসি বিজ্ঞান শাখায় এ প্লাস প্রাপ্ত ১৬০ জনকে ৪ হাজার টাকা করে ৬ লাখ ৪০ হাজার টাকা, এসএসসি মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখায় এ প্লাস প্রাপ্ত ৫২ জনকে ৪ হাজার টাকা করে ২ লাখ ৮ হাজার টাকা, এসএসসি মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখায় জিপিএ ৪.৫ প্রাপ্ত ১১৬ জনকে ৩ হাজার ৫শ টাকা করে ৪ লাখ ৬ হাজার টাকা এবং বিশেষ বিবেচনায় ২৩ জনকে ২হাজার ৫শ টাকা করে ৫৭ হাজার ৫শ টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com