বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ইউসেব আয়োজিত দিনব্যাপী ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন বাহুবল (ইউসেব) আয়োজিত দিনব্যাপি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় এবারও চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন মডেল হাইস্কুল। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গ্রিণ পার্ক স্কুল এন্ড কলেজ। গতকাল উপজেলা সভাকক্ষে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ৯টি প্রতিষ্ঠানের ২৭জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বিকেলে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। সংগঠনের সভাপতি মোতাচ্ছিম বিল্লাহের সভাপতিত্বে ও সংগঠনের স্থায়ী কমিটির আহবায়ক কনক দেব মিঠু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারজানা খানম চাঁদনী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সানশাইন মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও বাহুবল মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ইউসেব-এর উপদেষ্টা ও বাংলাদেশ ছাত্রলীগ বাহুবল উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুর রব শোভন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসেব-এর সাধারণ সম্পাদক শেখ জান্নাতুল নাঈম। পরে চ্যাম্পিয়ন দলকে নগদ ৮ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করা হয়। রানার্সআপ দলকেও ক্রেস্ট, মেডেল, সনদ ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে একটি মেডেল ও সনদ প্রদান করা হয়। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com