বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সরকারি রাস্তা ও খাল দখল করে দোকান নির্মাণ ॥ গুড়িয়ে দিল প্রশাসন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একটি গ্রামের ভিতরের সরকারী রাস্তা ও খাল দখল করে দোকান নির্মান করেছিল ভূমিদস্যু। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুবর নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হয়েছে নির্মিত দোকান ঘরটি। জানা গেছে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের শিবু চন্দ্র দেবের পুত্র রাজিব দেব একটি চলমান খালের উপর পাকা দোকান ঘর নির্মান করতে থাকে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ওই গ্রামে অভিযান চালায়। পুলিশ ও আনসার সদস্য নিয়ে খালের উপর নির্মাণাধীন পাকা ঘরটি গুড়িয়ে দিয়ে সরকারী রাস্তা ও খালটি পুনঃদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com