মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। এ সময় পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখেন দুদকের সদস্যরা। উপ-পরিচালক মো. এরশাদ মিয়া বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে হাসপাতালের অব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়ম নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানকালে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক মতো পাওয়া গেলেও সকালের নাশতার পাউরুটির মধ্যে কোনো লোগো পাওয়া যায়নি। তাই এ রুটি কোথায় থেকে এসেছে বা রুটির মেয়াদ কত দিন, তা বলা যায় না।’ তাই এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
এরশাদ মিয়া আরও বলেন, ‘হাসপাতালে পরিচ্ছন্নতা আজ মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে আমার মনে হচ্ছে, আমাদের আসার খবর পেয়ে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।’ এ ছাড়া ২৫০ শয্যার হাসপাতালে রোববার ৫০০-এর অধিক রোগী ভর্তি রয়েছে। যে কারণে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। তবে ডাক্তার, নার্সসহ জনবলসংকট থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও। উপ-পরিচালক জানান, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ জনবল থাকলে আমাদের সংকট কেটে যাবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com