সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী ৪ নার অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি টহল তাদের আটক করেছেন। গতকাল সোমবার সকালে মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা ব্যাপারীর মেয়ে মিনারা আক্তার (২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়ার গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯), কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)। বিজিবি জানায়, অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশী নারী ভারতের কোলকাতায় গৃহকর্মীর কাজের সন্ধানে মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের মানব পাচারকারী মোঃ কামাল মিয়া (৪০) ও নিজনগর গ্রামের মোঃ লিটন মিয়ার (৩৫) সহযোগিতায় অবৈধভাবে ভারতে গমনের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট তারা ধৃত হয়। ৪ নারী জনপ্রতি দালালকে ১২ হাজার করে ৪৮ হাজার টাকা দেন। ২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, আটক ৪ নারীকে মাধবপুর সোপর্দ করে তাদর নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com