বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক কমিটি অনুমোদিত গোলাম মোস্তফা রফিক আহবায়ক ও হুমায়ুন কবির সদস্য সচিব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি অনুমোদন দিয়েছেন। নবগঠিত জেলা ইউনিট কমান্ডের আহবায়ক মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান (জিয়া) ও সদস্য সচিব মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির। এছাড়া সদস্য পদে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর উদ্দিন (বীর প্রতিক), বীর মুক্তিযোদ্ধা মোঃ রাশীদুল হাসান চৌধুরী কাজল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবেঃ অবঃ আব্দুল মতিন ও বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান।
গত ২৮ জুলাই ২০২৫ইং তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর এক সভায় সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান উক্ত এডহক কমিটি অনুমোদন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হবিগঞ্জে বাংলাদেশের প্রথম জাতীয় সঙ্গীত গায়ক। তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি হবিগঞ্জ জেলায় সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালন করছেন। ইতিপূর্বে হবিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতির দায়িত্বও করেন। এছাড়া তিনি বহুল প্রচারিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com