বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবনির্মিত সদর মডেল থানায় কার্যক্রম শুরু

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবনির্মিত সদর মডেল থানার নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে এক কার্যক্রম শুরু হয়। এর আগে পুরাতন ভবনে রোদ, বৃষ্টি উপেক্ষা করে কাজ করতে হতো। এতে থানার নথিপথসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। সদর মডেল থানার কাজ বিগত সরকারের আমলে রহস্যজনক কারণে বন্ধ হয়ে যায়। পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান যোগদানের পর তার চেষ্টায় আবার কার্যক্রম শুরু হয়। এতে সহযোগিতা করে সদর থানার ওসি শাহীন। দীর্ঘদিন পর কাজ সমাপ্ত হলে গতকাল নতুন ভবনে স্থানান্তর করা হয় সকল কার্যক্রম। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় ডিউটি অফিসার ও পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। সদর উপজেলাবাসী এতে অনেক খুশি হয়েছেন। তারা পুলিশ সুপার ও ওসিকে এরকম একটি কাজ সমাপ্ত করার জন্য সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলেন, এখন আর কাউকে বাহিরে দাড়িয়ে থাকতে হবে না। ভেতরে বসার সুযোগ হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com