বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ করি এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ মেলা উদ্বোধন, আলোচনা সভা, র‌্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ১৮ আগষ্ট থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত এই মৎস্য সপ্তাহ পালন করা হবে। সোমবার বেলা ১২টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন উপজেলার জামে মসজিদের ইমাম মাহবুর রহমান ও গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র দাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কমিশনার শাহিন দেলোয়ার ও নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসার জাকারিয়া আহমেদ সহ উপজেলার সকল মৎস্যজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।। সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উৎপাদনের সাথে সাথে কর্মসংস্থানসহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশীয় মাছ উৎপাদনের অন্তরায় সমূহ দূর করে উৎপাদন বাড়াতে হবে বলে বক্তারা দাবি জানিয়েছেন।আলোচনা সভা শেষে উপজেলার পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও সেরা ৩ জন মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com