শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে হুইস্কিসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে অবৈধ পথে মদ এনে বাঁশঝাড়ে লুকিয়ে রেখেছিলো চুনারুঘাটের দুই চা-শ্রমিক। তবে ধরা পড়তেই হলো তাদের। গতকাল রবিবার (২২ অক্টোবর) ভোরে ৪০ বোতল বিদেশি মদসহ এ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল, চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের দীনেশ তাঁতির ছেলে হৃদয় তাঁতি এবং বিষ্ণু তাঁতির ছেলে বিমল তাঁতি। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি ভারত থেকে অবৈধ পথে মদ এনে বিক্রি করতো। ৪০ বোতল বিদেশী মদ নিজের বাড়ির পাশের বাঁশঝাড়ে লুকিয়ে রেখেছিল হৃদয় ও বিমল। সেখানে রেখেই মাদক বিক্রির পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবির এসআই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com