শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বাহুবলে নিখোঁজের ১ দিন পর কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আমির হামজা (১৬) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মাওলানা রুহুল আমিন এর ছেলে মো. আমির হামজা (১৬) দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামে তার নানার বাড়িতে থাকতো। আমির হামজা গত ১৮ অক্টোবর গত বুধবার দুপুরে তার নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পর তার মামা ফজলুল হক বাহুবল মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে চন্দ্রছড়ি গ্রামে তার নানার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় আমির হামজার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার হাজী আবিদ আলীর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আমির হামজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করে বাহুবল মডেল থানা পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com