বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দুর্নীতির দায়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
গতকাল সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক পত্রে পুলিশ হেডকোয়ার্টারের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম এ আদেশ দেন। তিনি আদেশে উল্লেখ করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে বিভাগীয় নিয়ম শৃংখলা পরিপন্থি কর্মকাণ্ড ও অসদাচারন ও দুর্নীতির দায়ে সরকারি শৃংখলা ও আপিল বিধিমালা ২০১৮ সালের ১২/১ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। তিনি জানান, আদেশটি আমাদের কাছে এসে পৌছেছে। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এরপরই হবিগঞ্জের পুলিশ সুপার তিন সদস্যের এই কমিটি গঠন করেন। এতে মো. শামসুল হককে প্রধান করা হয়। গত ১৪ অক্টোবর এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com