বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইদন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের মৃত এলাবর মিয়ার ছেলে ইদন মিয়া (৩৮) নামে এক গাজা ব্যাবসায়ীকে ১ কেজি গাজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল (১০ অক্টোবর) সোমবার ইদন মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাযায়, ইদন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাজাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ফনী ভুষন রায়ের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার ইদন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় ঘর তল্লাশী করে প্রায় এক কেজি পরিমাণ গাঁজা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ফনী ভুষন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইদন মিয়াকে তার নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com