বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ইউএনও ॥ সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর স্মার্ট বানিয়াচং গড়ে তুলতে চাই

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সর্বদা বদ্ধ পরিকর উপজেলা প্রশাসন, কোন মানুষ যেন সেবার জন্য এসে বিমুখ না হন সে বিষয়ে আমার কড়া নজরদারি থাকবে, সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ও স্মার্ট বানিয়াচং গড়ে তুলতে চাই, এ বিষয়ে সাংবাদিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবেন, সাংবাদিকগণ প্রশাসনের সহায়ক শক্তি। আপনাদের তথ্য উপাত্তের মাধ্যমে সমাজের সকলস্তরের মানুষকে সচেতন করে গড়ে তোলা সম্ভব।
গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান একথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী। সাংবাদিক মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সাংবাদিক কামরুল হাসান কাজল, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, রিতেষ কুমার বৈষ্ণব, নজরুল ইসলাম খান, মুক্তাদির হাসান সেবুল, আজমল হোসেন খান, সুজন মিয়া, আলআমিন খান, আতাউর রহমান প্রমুখ। নবাগত ইউএনও মাহবুবুর রহমান আরো বলেন, বানিয়াচং একটি বিশাল উপজেলা এখানে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে, বানিয়াচং একটি পর্যটনের সম্ভাবনাময় এলাকা। এটাকে আরো সুন্দর ও মনোরম করতে উপজেলা প্রশাসন কাজ করে যাবে। বানিয়াচংয়ের জলাবদ্ধতাসহ সকল সমস্যা সমাধানে জনপ্রতিনিধিসহ সকলকে নিয়ে এগুলো সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি প্রত্যায় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com