বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের যুবক মৌলভীবাজারে ৮ লাখ টাকার জাল নোটসহ আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে একটি জালনোট চক্র জাল টাকা ছড়িয়ে মানুষদের বিপাকে ফেলেছে। বিশেষ করে ওই চক্রটি ঈদ ও দূর্গাপূজা এলে মাথাছড়া দিয়ে উঠে। জেলায় তাদের একটি সিন্ডিকেট রয়েছে। যাদের মাধ্যমে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয়া হয় জাল টাকা। বিষয়টি র‌্যাবের নজরে এলে গত মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদরে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে বানিয়াচংয়ের বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের ছেলে জাল নোট চক্রের সদস্য কারিন্দ্র সরকার (৪৫) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করে র‌্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেট জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com