শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ঘাটিয়া বাজারে পৌর বিপনী মার্কেটে অবৈধ দোকান বন্ধ করল পৌরসভা

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ঘাটিয়া বাজারে পৌর বিপনী মার্কেটে একটি অবৈধ দোকান বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার বিকেল ৩ টায় পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত ও ভারপ্রাপ্ত বাজার পরিদর্শক মোঃ কিতাব আলী দোকানটি তালাবদ্ধ করেন। পৌরসভা সূত্র জানায়, ঘাটিয়া বাজারে পৌর বিপনী মার্কেট নির্মাণের পর ২০০৯ সালে বেনু মিয়া নামে একজন ব্যবসায়ী পৌরসভার সাথে চুক্তিপত্র করেন। কিন্তু চুক্তি পত্রে তাৎকালীন পৌরসভার মেয়র জিকে গউছের স্বাক্ষর জাল করা হয়। এক পর্যায়ে বেনু মিয়া দোকানটি পৌরসভাকে না জানিয়ে উজ্জল আহমেদ নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। এতে উজ্জল আহমেদ বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা পরিচালনা করেন। পরে উজ্জল আহমেদ রনি মিয়া নামে আরেক ব্যবসায়ীর কাছে দোকানটি ভাড়া দেন। এতে উজ্জল আহমেদ রনি মিয়ার কাছ থেকে দোকানের সিকিউরিটি বাবদ ৩ লাখ ও তিন বছরের ভাড়া বাবদ প্রায় আড়াই লাখ টাকা নেন। তারপরও উজ্জল আহমেদ দোকানের বৈধ্যতা নিতে কোন উদ্যোগ নেননি। পৌরসভার সাথে উজ্জল আহমেদের বৈধ চুক্তিপত্র না থাকায় গতকাল দোকানটি তালাবদ্ধ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com