শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

পৌর মেয়রের অভিযানে আংশিক বন্ধ শহরের বিভিন্ন স্থানের অবৈধ দোকান

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে একটি মহল ব্যবসা চালিয়ে যাচ্ছে। একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে এসব দোকানে অবৈধ বিদ্যুত সংযোগ থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। গত বৃহস্পতিবার পৌর মেয়র আতাউর রহমান সেলিম এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশ দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শহরের শায়েস্তানগর তেমুনিয়া, হাসপাতালের প্রধান ফটকের উত্তর পাশে, সার্কিট হাউজের চারপাশে ফলের দোকান এবং স্টাফ কোয়ার্টার খোয়াই নদীর পাড়ে বিভিন্ন দোকান বসে। আর এসব দোকান থেকে প্রতিদিন দোকান প্রতি ৩-৫শ টাকা আদায় করছে একটি চক্র। তাছাড়া শায়েস্তানগরের দোকানগুলোতে মেইন বিদ্যুতের লাইন থেকে সংযোগও দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com