বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে তাহিরপুর ন’মৌজা শাখার আনজুমানে তালামীযের সম্মেলন

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার তাহিরপুর ন’মৌজা শাখা কর্তৃক গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় মাদ্রাসা বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোঃ আদিল আল জাবেরের সভাপতিত্বে ও শামছুল ইসলামের পরিচালনায় শুরুতে আল কোরআন থেকে তেলাওয়াত করেন- আবু খালেদ। নাতে রাসুল পরিবেশন করেন- আজহার উদ্দিন সেজু। উক্ত কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক শামছুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সাহিদ আলম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আদিল আল জাবের প্রমূখ। কাউন্সিলে ২০১৪-২০১৫ সেশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন- নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, কমিটির দায়িত্বশীল যথাক্রমে:- সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, সহ-সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক আজহার উদ্দিন সেজু, সহ সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জহিন, সহ সাংগঠনিক সম্পাদক মনছুর আহমদ, প্রচার সম্পাদক শাহিদুর রহমান রিমন, সহ প্রচার সম্পাদক মাসুদ চৌধুরী, অর্থ সম্পাদক মাহফুজ আহমদ, অফিস সম্পাদক আব্দুল কাইয়ূম, সহ অফিস সম্পাদক তোফায়েল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহীম মিয়া, সহ প্রশিক্ষণ সম্পাদক আবু খালেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কয়েছ আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সোহান আহমদ, সদস্য রায়হান আহমদ, আলী হোসেন, রাসেল আহমদ, জুনেদ আহমদ।
প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, দূর্নীতি মুক্ত দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে। মেধার লাল উন্নত চরিত্র গঠনে তালামীযে ইসলামিয়ার কর্মী সদস্যদের ময়দানে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com