সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে এমপি প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল’র গণসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচংয়ে গণসংযোগ করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ। গত বৃহস্পতিবার উপজেলার ৪নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ উপস্থিত হন। এ সময় ময়েজ উদ্দিন শরীফ রুয়েল তাদের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন। এতে উপস্থিত লোকজন হাত তুলে আগামী নির্বাচনে তাকে সহযোগিতা ও সমর্থন করবেন বলে কথা দেন। এতে উপস্থিত ছিলেন, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের বড় ভাই যুক্তরাষ্ট্র নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল ও ছোট ভাই যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন শরীফ জনিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অধিবাসী।
উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com