সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

জি কে গউছের মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ শহরে এই বিক্ষোভ মিছিল করা হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুর রহমান মজিদ, সফিউল আলম বজলু, মতিউর রহমান জামাল, মুর্শেদ চৌধুরী, নুরুল গনি চৌধুরী সোহেল, শাহিদ আহমেদ তালুকদার, আব্দুল মোছাব্বির, মোঃ আবুবকর, ছনু মেম্বার, রকিব আহমেদ খান, আব্দুল মালিক, জয়নাল আবেদিন, নুরুল আমিন, মহসিন তালুকদার, আাব্দুল আজিজ, মিজানুর রহমান, মোঃ ফজলুল হক, ফরহাদ আহমেদ, সফিক মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন- মিথ্যা মামলা দিয়ে, আর গ্রেফতার করে জি কে গউছকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামীলীগ এবং পুলিশ প্রশাসনের জুলুম নির্যাতন যতই বৃদ্ধি পাবে জি কে গউছের জনপ্রিয়তাও ততই বৃদ্ধি পাবে। কারণ হবিগঞ্জের মানুষ জি কে গউছকে ভালোবাসে। সম্পূর্ণ অন্যায়ভাবে জি কে গউছের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও গ্রেফতার করায় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অনতিবিলম্বে জি কে গউছের মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com