বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর থানার ওসি অজয়কে ঢাকা প্রেরণ শহরে বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনায় কাউন্সিলরসহ আটক ৮

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিএনপি ও পুলিশের সংঘর্ষে দিনভর ধারপাকড় অভিযানে শায়েস্তাগঞ্জের কাউন্সিলর আব্দুল জলিলসহ আরও ৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার গভীর রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৮ জনকে আটক করা হয়। এর মাঝে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল জলিলও রয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যাচাই বাছাই করে মামলা দেয়া হবে। তবে কোনো নির্দোষ লোক মামলার আসামি হবেন না।
এদিকে সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল রবিবার দুইটায় সদর হাসপাতাল থেকে ঢাকা পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
সদর থানার ওসি (তদন্ত) বদিউজ্জামান জানান, এখনও কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com