সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

১৯ আগস্ট পদযাত্রা সফল করতে শহরে বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গণতন্ত্রকামী মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার জোর করে জনগণের কাঁদে চেপে বসে আছে। সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই একটি কাল্পনিক মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। তিনি গুরুতর অসুস্থ হওয়ার পরও সরকার উন্নত চিকিৎসা নিতে দিচ্ছে না। কিন্তু খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে না। আইন শৃংখলার কোনো অবনতি হলে দায়ভার সরকারকেই নিতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন। জি কে গউছ আরও বলেন- বিশ্ববাসী ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই, বাক-স্বাধীনতা নেই। দমন নিপিড়নের মধ্য দিয়ে আওয়ামীলীগ আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়ীত করতে পারবে না। অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। দেশের সর্বস্তরের জনগণ এই আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান চায়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য শামছুল ইসলাম মতিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, রবিউল আলম রবি, দুলাল মিয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক গোলাম মাহবুব, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহ মশিউর রহমান কামাল, মিজানুর রহমান সুমন, অলিউর রহমান অলি, শেখ মামুন, নরোত্তম দাস প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com