শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এডভোকেট জুনায়েদ আহমেদের পিতা ইব্রাহীমের মৃত্যুতে শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা সমন্বয়ক ও সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর উপদেষ্টা এডভোকেট জুনায়েদ আহমেদ এর পিতা মরহুম হাফেজ মোহাম্মদ ইব্রাহীম গত সোমবার (৭ আগস্ট) বার্ধক্য রোগে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের নাগরিক ও এলাকার বিশিষ্ট মুরুব্বী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, সিপিবি শাখা সম্পাদক বিষ্ণু সরকার, জেলা উদীচী সভাপতি বন্ধু মঙ্গল রায়, সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com