বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৩০ বছরেও সংস্কার হয়নি সাতপাড়া আলাবক্সপুর রাস্তা

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া, জয়পুর, ভবানীপুর, হরিণখোলা, আলাবক্সপুরসহ ৬/৭টি গ্রামের প্রায় ৫ হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে উল্লেখিত গ্রামগুলোর জনগণ চৌমুহনী-মাধবপুর জেলা পরিষদ সড়কে উঠে। এ সড়কটি জেলা পরিষদ সড়কের সাথে একমাত্র সংযোগ সড়ক। এ সড়ক দিয়ে চৌমুহনী স্কুল এন্ড কলেজের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী, খেলার মাঠে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে আসা যাওয়া করে। সড়কটির বেহাল অবস্থায় জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অঞ্চলটি হবিগঞ্জ জেলায় কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত। প্রতিদিন শতাধিক কৃষক তাদের ফলায়িত শতশত মণ বিভিন্ন প্রকার তরি তরকারী অতিকষ্টে রিক্সা ও ভ্যান দিয়ে বাজার জাত করতে নিয়ে যায়। এ ভঙ্গুর রাস্তাটি এলাকার ৪/৫ শত ছাত্র ছাত্রীর স্কুল কলেজ ও মাদ্রাসা যাতায়াতের এক মাত্র চলার পথ। জেলা পরিষদ রাস্তার আব্দুল গণির বাড়ি থেকে আলাবক্সপুর ও সাতপাড়া গ্রামের মধ্য দিয়ে কমলানগর সরকারী প্রাঃ বিদ্যালয় পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। রাস্তাটির বেহাল অবস্থায় ছাত্রছাত্রীরা আছে চরম দুর্ভোগে। প্রতিদিন তারা কাধে বইয়ের ব্যাগ আর পায়ের পরিবর্তে জুতো হাতে নিয়ে তাদের পথচলা। বছরের ৬ মাস মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। বিগত ৩০ বছর যাবৎ উক্ত রাস্তাটির কোনো রকমের সংস্কার হয়নি। এলাকাবাসীর দাবি জরুরী ভিত্তিতে সড়কটির সংস্কার করে এলাকার জনগণের দুর্ভোগ লাগবের।
এ ব্যাপারে সংসদ সদস্য এডঃ মাহবুব আলী এমপির দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জরুরী ভিত্তিতে রাস্তাটির পাকা করণের কাজ শুরু করা হবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com