বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিনে আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া ফাতেহা পাঠপূর্বক মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে কনফারেন্স রুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর উপর আলোচনায় অংশ নেন মাধবপুর চুনারুঘাট এর সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, স্মুক্তিযোদ্ধা জারু মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম প্রমুখ।
বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও শক্তি হিসেবে মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ভূমিকা ছিলেন সবচেয়ে বেশি। বক্তারা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশের রাজনীতিতে তাঁর অনন্য অবদান নিয়ে বিশদ আলোচনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com