রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

হকৃবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টা ফিশ বায়োলজি এন্ড বায়োডাইভার্সিটি বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত, সহকারী প্রক্টর ক্রপ বোটানী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ড জাকারিয়া চৌধুরী অনিক, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা, মৎস্যচাষ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ফারজানা খানম চাঁদনী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা শিরিনা আক্তার তমা, জলজ সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা জাকিয়া সুলতানা কলি, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা রহিমা আক্তার দীপা, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা সালাউদ্দীন ইউসুফ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, তিনটি অনুষদের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল সংকটে, সংগ্রামে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বঙ্গমাতা’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com