বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ইউপি সদস্য ও তার ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সদস্য ও তার ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ এনে ৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মোঃ রজব আলীর পুত্র মোঃ ফিরোজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযুক্তরা হলেন, মৃত আঃ হাই খানের পুত্র হোসেন খান (৩৮), মৃত এরশাদ উল্লার পুত্র পারুল মিয়া (৪৫), মৃত রজব উল্লার পুত্র ইলাছ উদ্দিন (৪২), মৃত ওয়াহিদ উল্লার পুত্র ইউসুফ মিয়া (৩৫), মৃত কুটি মিয়ার পুত্র আহমদ আলী (৪৫), মৃত মান উল্লার পুত্র মিলাদ মিয়া (৪০), মৃত সিকন্দর আলীর পুত্র জিয়াউল হক (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, ফিরোজ মিয়ার ভাই ইউপি সদস্য খালেদ মাসুদ নির্বাচিত হয়ে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তারই উন্নয়ন কাজের সুনাম নষ্ট করার জন্য তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করে মামলার আসামীগণ। উক্ত অভিযোগের বিষয় নিয়ে এলাকাবাসী একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। পরে ২০৮ জনের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দেয়া হয়। ইউপি সদস্য ও তার ভাইসহ আত্মীয় স্বজনকেও হত্যার হুমকি দেয়া হয়। গত মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ইউপি সদস্যের ভাই ফিরোজ মিয়া তাদের ড্রাগন বাগানে যাওয়ার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালানোর জন্য এগিয়ে আসে। এ সময় ফিরোজ মিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা হত্যার হুমকী দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ফিরোজ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট (২) আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com