সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে শেখ কামালের জন্মদিন উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন শেষে ৯টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ এনামুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, শিক্ষক সাধনা রাণী সূত্রধর প্রমুখ। এছাড়া সহকারী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com