শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ফিউচার গ্র“পের সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০১৪
  • ৪৫৫ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বৃটিশ কাউন্সিল অনুমোদিত ইংরেজী শিক্ষার অন্যতম ফিউচার গ্র“পের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে শহরের ওসমানী রোডস্থ প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল মালিক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত। স্বাগত বক্তব্য দেন, ফিউচার গ্র“পের প্রশিক্ষক মোঃ মাসুদ কবির। ফিউচার গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী শিক্ষক ছোহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন নবীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবদুস সালাম, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া,নবীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর উদ্দিন, প্রধান শিক্ষক সুবিনয় দাশ, মোঃ জাহাঙ্গীর বখত্ চৌধুরী, পিন্টু রায়, অশেষ দাশ, আবদুল মজিদ, মোঃ মুমিন চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি অধ্যাপক আবদুল হান্নান বলেন, মফস্বল শহরে আন্তর্জাতিক মানের শিক্ষা কোর্ষ চালু করে দৃষ্টান্ত স্থাপন করেছে ফিউচার গ্র“প। প্রবাসী উপযোগী ইংরেজী শিক্ষার জন্য এখন আর রাজধানী বা বিভাগীয় শহরে যেতে হবেনা। তিনি ফিউচার গ্র“পের সফলতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com