রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

দেশে ফিরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হলেন জি কে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজ্বব্রত পালন শেষে হবিগঞ্জ ফিরে বাবা-মা ও বড় বোনের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি হবিগঞ্জ এসে পৌছেন। প্রথমেই শায়েস্তানগরে আলহাজ্ব জি কে গউছ তার পিতা-মাতা ও বড় বোনের কবর জিয়ারত করেন। এ সময় শায়েস্তানগর প্রধান সড়কে হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে জড়ো হন। উপস্থিত দলীয় নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত শেষে তিনি পায়ে হেঁটে বাসায় ফিরেন। বাসায় দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি সিক্ত হন।
এর আগে গত বুধবার পবিত্র হজ্ব পালন শেষে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
গত ১৩ জুন পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন আলহাজ্ব জি কে গউছ। সাথে রয়েছেন উনার স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী ও আপন ছোট বোন আলহাজ্ব মুহিতুন্নেছা মিতু। আলহাজ্ব জি কে গউছ এর পূর্বেও অসংখবার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া, মাতা বিশিষ্ট সমাজ সেবিকা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা বেগম, স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী, ছেলে আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলককে নিয়ে পবিত্র হজ্ব ও উমরা পালন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com