শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পইল থেকে গরু চুরির ২৪ ঘন্টা পর উদ্ধার ॥ দুই চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মারাত্মকভাবে গরু চুরির হিড়িক পড়েছে। কোনোভাবেই চুরি ঠেকানো যাচ্ছে না। রাতজেগে পাহারা দেয়ার পরও কৃষকরা তাদের গরু রক্ষা করতে পারছে না। মাঝে মাঝে জনগণ আটক করলে খবর পেয়ে পুলিশ দুই একটি চোরাই গরু উদ্ধার করে।
হববিগঞ্জ সদর থানা পুলিশ উপজেলার পইল থেকে চুরি হওয়ার ২৪ ঘণ্টার ভেতরে একটি গরু উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে। আটক গরু চোর চক্রের সদস্য লামাপইল দালানহাটি গ্রামের আয়াত আলীর পুত্র সোহাগ মিয়া (২৫), বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আবু মিয়া (৩৫)। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, গত ১৩ জুলাই গভীর রাতে ওই গ্রামের রওশন আলীর পুত্র তোতা মিয়ার একটি গরু চুরি হয়। পরের দিন সদর থানায় জানালে পুলিশ বিভিন্ন সূত্রে খবর পেয়ে সোহাগকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে টুপিয়াজুরী গ্রামের আবু মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এ সময় অন্য চোররা পালিয়ে যায়। তোতা মিয়া বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন। ওসি আরও জানান, আটকদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আর তথ্য পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com