বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নির্বাচন আসলেই বিএনপি ষড়যন্ত্রের জাল বুনে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পচাত্তরের ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশকে পাকিস্তানী ভাবধারায় নেওয়ার চেষ্টা করেছিল। এরপর ১৫ই আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা তো দূরের কথা; একটি মিলাদ মাহফিলও করতে দেয়নি বিএনপি। তারা দেশের মানুষের ভোটের অধিকার ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল। আওয়ামী লীগ মানুষের সেই অধিকার ফিরিয়ে দিয়েছে। গতকাল বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই বিএনপি ষড়যন্ত্রের জাল বুনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও জনবিচ্ছিন্ন এই অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী পরিবার সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।
এর আগে যুবলীগের বিভিন্ন পদ প্রত্যাশীদের নেতৃত্বে পাঁচ সহশ্রাধিক নেতাকর্মী মাঠে এসে জড়ো হন। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আতাউর রহমান সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com