বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছিরকে পৌরসভার বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এলজিইডি হবিগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছিরকে বিদায় সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মেয়র বলেন ‘নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির একজন যোগ্য ও সজ্জন কর্মকর্তা। তিনি হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে আন্তরিকভাবে সহযেগিতা করেছেন। যে কারনে পৌর পরিষদের পক্ষ হতে আমারা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভার প্রতি তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে।’ নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির তার বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে পৌরপরিষদের উন্নয়ন ও সেবামুলক কর্মকন্ডের ভুয়শী প্রশংসা করেন। পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, টিপু আহমেদ, সফিকুর রহমান সিতু, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও শেখ সুমা জামান। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরপরিষদের পক্ষ হতে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র আতাউর রহমান সেলিম। উল্লেখ্য, পদোন্নতিজনিত কারনে এলজিইডি হবিগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছিরের বদলী হওয়ায় পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com