সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের আয়াত আলীর মেয়ে মোছাঃ লিপি আক্তার (২১) সকালে পরিবারের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সকাল ১০ টার দিকে পরিবার ও প্রতিবেশী লোকজন লিপি আক্তারকে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। বিষয়টি স্থানীয় লোকজন বাহুবল মডেল থানা পুলিশকে অবগত করলে ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লিপির লাশ উদ্ধার করে। পরে এস আই দুলাল মিয়া সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লিপি আক্তারের লাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com