সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সাবেক ছাত্রনেতা সাংবাদিক শাহ জালাল উদ্দীন জুয়েলের আম্মা আলহাজ্ব মখলিছ জান বিবি তালুকদারের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পীরে তরিক্বত আলহাজ্ব হযরত আল্লামা মরহুম শাহ আব্দুল কুদ্দুছ নূরী সাহেবের সহধর্মিণী এবং সাবেক ছাত্রনেতা সাংবাদিক শাহ জালাল উদ্দীন জুয়েলের আম্মা আলহাজ্ব মখলিছ জান বিবি তালুকদার দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার মরহুমার প্রথম জানাযার নামাজ সকাল ৯ টায় ইনাতাবাদ জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যন মাহবুবুর রহমান আওয়াল, ইনাতাবাদ এলাকার বিশিষ্ট মুরব্বী এবং জামে মসজিদের সভাপতি রহিম উল্লাহ সাধারন সম্পাদক নুর উদ্দিনসরকারসহ গন্য মান্য ব্যক্তিবর্গ। পরে মরহুমার ছোট মেয়ের জামাই হাফেজ মাওলানা সামছুল আলম চৌধুরী মুকিত জানাযায় ইমামতি করেন এবং মরহুমের বড় ছেলে কাজী শাহ মুহিউদ্দিন নূরী মোনাজাত করেন, পরিবারের পক্ষ থেকে সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল সংক্ষিপ্ত কথা বলেন।
দ্বিতীয় জানাযার নামাজ শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসা সংলগ্ন নূরী নগর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রোয়েল, শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যন নলিউর রহমান তালুকদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মরহুমার মেঝ ছেলে মাওলানা শাহ বাহা উদ্দিন সেলিম জানাযায় ইমামতি করেন এবং শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদারাসার নতুন সুপার মুফতি আবুল কাশেম সিদ্দিকি সাহেব এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাজী শাহ মুহি উদ্দিন নূরী, শাহ নুর উদ্দিন নূরী, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল।
মৃত্যুকালে উনার বয়স হয়েছে ৮৫ বছর এবং উনার ছয় ছেলে, দুই মেয়েসহ নাতি-নাতনি রেখে যান দুনিয়াতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com