সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরের বিশিষ্ট ব্যবসায়ী চেরাগ আলী আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরষপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মঘর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছায়েদুর রহমান চেরাগ আলী (৭০) আর নেই। সোমবার ভোররাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরন করেন( ইন্না-লিল্লাহী……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর হরষপুর মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাযে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মদ পারুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারন সম্পাদক এস.এম ইকরাম, ধর্মঘর বিএনপির সভাপতি হাজী বজলুর রহমান ভ’ইয়া, সাধারন সম্পাদক আবেদুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি মীর আব্দুল আলীম বাদল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া, বিভিন্ন মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষকসহ সহস্্রাধিক মুসল্লি অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com