বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় একটি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিসপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালক সুমন মিয়া ফেনী জেলার বাসিন্দা। পুলিশ জানায়- বিকেলে ঢাকা থেকে সিলেটগামী একটি রিয়েল কোচ পরিবহনের বাস মজলিসপুর নামকস্থানে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান চালকসহ বাসের ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালক সুমন মিয়া মারা যান। দুর্ঘটনার পর ১ ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহযোগিতা যানচলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। অন্যান্য আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com