সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

২য় পর্যায়ে হবিগঞ্জ পৌরসভার ৫ ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় ২য় পর্যায়ে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ পর্যায়ে ১, ৩, ৪, ৬ ও ৯ নং ওয়ার্ডে চাল ভিজিএফ কার্ডধারীদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। উদ্বোধনকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) আবদুল কুদ্দুস শামীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইতিপূর্বে ১৯ জুন সোমবার ১ম পর্যায়ের ভিজিএফ চাল বিতরন করা হয় পৌরসভার ২, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com