শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে ছেলের শিলের আঘাতে বৃদ্ধা মা নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ছেলের শিলের (নোড়া) আঘাতে রাবেয়া খাতুন (৫৪) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রাবেয়া খাতুন উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী। গত রোববার দিবাগত (২৫ জুন) রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিপন মিয়া (২৩) তার স্ত্রী-সন্তান নিয়ে পলাতক রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নারীর বড় ছেলে রিপন মিয়া বিয়ের পর পৃথক হয়ে যান। তবে একই বাড়িতে বসবাস করায় তার মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। এরই জের ধরে গতকাল রোববার বিকেল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসেন। ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে রিপনও এগিয়ে গিয়ে শিপনকে মারধর করতে উদ্যত হয়। এ সময় রিপন শিল দিয়ে ছোট ভাইকে আঘাত করলে তা রাবেয়া বেগমের কপালে লাগে। গুরুতর আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান। বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাবেয়া খাতুনের মৃত্যু হয়। সেখান থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com