বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে মহাসড়কে ভ্যান চাপায় কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে আরএফএল কোম্পানির ভ্যান চাপায় বাহুবল অনার্স কলেজের মেধাবী ছাত্র মোহন মিয়া (১৯) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ২৬ জুন সকাল ১১ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক সংলগ্ন এলাকায়। জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের কবিরপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে কলেজ ছাত্র মোহন মিয়া সকাল ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলো। এমতাবস্থায় প্রাণ আরএফএল কোম্পানির একটি পিকআপ ভ্যান মোহন মিয়ার উপর দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে তাৎণিক আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহনের লাশ উদ্ধার করেছে এবং পিকআপ ভ্যান ও ড্রাইভার আমাদের হেফাজতে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com