বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বাস চাপায় জেনারেটর ব্যবসায়ী দৌলদ খান নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সিলেটগামী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দৌলদ খান মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ২টার দিে মহাসড়কের উপজেলার পৌর এলাকার গ্যাসফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে মাধবপুর পৌরসভার গ্যাসফিল্ড এলাকায় কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা দৌলদ খান মোল্লা (৬৫) বাড়ীতে যাওয়ার পথে হঠাৎ পিছন থেকে সিলেটগামী ইউনাইটেড (ঢাকা মেট্রো-ব ১৩-২২৪২) নাম্বারের বাস ধাক্কা দিলে মোটরযান টি বাসের চাকায় পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে মারাত্মক আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ঢাকা প্রেরন করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে বিকালে সে মারা যায়। মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ যানবাহন টিকে জব্দ করেছে। পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com